ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানো চট্টগ্রামের সাবেক ছাত্রলীগ (বর্তমানে নিষিদ্ধ) নেতা মোস্তফা কামাল টিপুকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রকাশ্যে গুলি
রাজধানীর মিরপুরে এক ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গুলিতে মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক মো. মাহমুদুল ইসলাম (৫৫) গুরুতর আহত হয়েছেন।
দুর্বৃত্তদের প্রকাশ্য গুলিতে অর্নব কুমার সরকার নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার শমসের পাড়া এলাকায় প্রকাশ্যে গুলি করে আফতাব উদ্দিন তাহসিন (২৬) নামে এক যুবককে হত্যার ঘটনায় সন্ত্রাসী সাজ্জাদ হোসেনসহ ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্যে গুলিতে দুজনকে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন মাসুদ কায়সার (৩২) ও মোহাম্মদ আনিস (৩৮)
নারায়ণগঞ্জর শহরের চাষাঢ়ায় একটি রেস্টুরেন্টে প্রকাশ্য গুলি ছুড়ে রেস্টুরেন্টের ম্যানেজার ও এক কর্মচারীকে গুলিবিদ্ধ করেছে ওই ভবনের মালিক। আহতদের দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাবনা প্রতিনিধি: পাবনায় সন্ত্রাসীরা এক আওয়ামীলীগ নেতাকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করেছে।
নোয়াখালীতে আওয়ামী লীগের তিন পক্ষের সমাবেশকে কেন্দ্র করে প্রকাশ্যে গুলি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিহাব উদ্দিন শাহিনের ৪ অনুসারীকে গ্রেফতার করেছে পুলিশ।